
হায়রে অবুঝ মানব হৃদয় , ভুল কিছুতেই ঘুচেনা
যাকেই বুকে ঠাঁই দিয়াছি,অতীতের স্মৃতি মুছেনা।
সময়ের স্রোতে জীবন ভাসে,ফিরেনা প্রিয় মুখ
প্রকৃতির টানে মায়ার বাঁধনে, সবাইযে বিমুখ।
যেজনার বাস মনের গহীনে, ভুলেও ভাবেনা সে
পরের বাহুতে নিজেকে দুলায়,আমি থাকি পরবাসে।
বুকের জমিন মরু হইল,জুটলনা সেই মালি
নিয়তির হাওয়া উড়াইছে ধুলা,নিয়ত খামখেয়ালি।
আশার চেয়ে ভরসা ছিল,যার ছবিটা ঘিরে
অবলীলায় সে চলে গিয়াছে,সকল বাঁধন ছিড়ে।
তবু তার লাগি মনের কুঠরি, রয়ে গিয়াছে খালি
মনের বসনে পরিছে শুধু, তালির পরে তালি।
০৯.০২.১৬