তোমার তুমি



স্বপ্ন তুমি- আশা তুমি ভালবাসার গান,
যা দিয়েছো দু’হাত ভরে ভরিয়েছে প্রাণ।
বেচে থাকা তোমায় ঘিরে ব্যস্ত তোমায় মন,
কল্পনাতে নিত্য গড়ি সুখের কুঞ্জবন।
আধো ঘুমে তোমায় ভেবে কাটে কত দুপুর,
কান পেতে রই বাজবে বুঝি তোমার পায়ের নুপুর।
সন্ধ্যা রাতে প্রদীপ জেলে ভাবি তোমার মুখ,
ভেবে ভেবেই মিটিয়ে নেব একজনমের সুখ।
ভোরের ঊষায় ছবি দেখি জাগলে বুঝি এই,
ধরতে গেলে হারিয়ে যাও দেখি তুমি নেই।
হাওয়ায় ভেসে মেঘের ডানায় অাসো প্রতিক্ষণে,
যখন তখন লুকিয়ে পড় সুদূরের কাশবনে।
তারিখ-২২.৫.১৭

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top