
ভোরের সূর্য উকি দিচ্ছে পুবের আকাশে
মৃদু ছন্দে দুলছে এমন হিমেল বাতাসে।
পাখির ডাকে জেগে উঠছে খোকা- খুকুর দলও
মা- কে ডেকে বলছে আমায় বাইরে নিয়ে চলো।
ঘরের কোণে চড়ুই পাখি করছে ছুটোছুটি
তাই দেখে সব খোকাখুকু হেসেই কুটিকুটি।
গাছের ডালে কাকের ঝাকটি ডাকছে কা কা রবে
সব প্রাণীদের ঘুম ভাংগালে সকাল বুঝি হবে!
সাদা সাদা বকেরা সব যাচ্ছে উড়ে উড়ে
নীল আকাশের প্রান্ত ছুয়ে যেন কোন সুদূরে।
গাঁয়ের পথে গাড়োয়ানে নিয়ে গরুর গাড়ি
না জানি কত দূরের পথে আজ সে দেবে পাড়ি।
আকাবাকা মেঠো পথ আর সবুজ ঘেরা মাঠে
লুঙ্গি-ধুতি পরা কত গাঁয়ের মানুষ হাটে।
কোমল আভায় ভুবন জুড়ে ফিরছে নতুন প্রাণ
এইতো আমার সোনার দেশের নিত্যদিনের গান।
০৪.৩.১৬