
তুমি যদি কাঁদো
বুঝি আধো আধো
ব্যাথা লাগে বড় মনে,
মনে রেখ আছি
তোমারই কাছাকাছি
জীবনের সন্ধিক্ষণে।
তোমারই ভাল লাগায়
সুখী ভাব জাগায়
পুলকিত হই নিজে,
ভুল বুঝে শেষে
শুদ্ধতায় মিশে
দুচোখের কোণ ভিজে।
কঠিন এই ভবে
কত কিযে হবে
মেনে নাও মাথা নুয়ে,
এ ধরার জরা
ঝড় ঝঞ্ঝা খরা
বৃষ্টিতে যাক ধুয়ে।
যদি সুখে ভাসো
মোরে ভালবাস
নিলীমায় খুজো ছবি,
আমিতো নই কিছু
মিছে নিই তার পিছু
নামহীন কোন কবি।
০৬.০২.১৭