-
-
মিল খুঁজে না পাই
বৈশাখ আসছে নাকি গেছে বুঝিনাতো কিছু, সারা বছর ঝড় বৃষ্টি ছাড়ছেনাতো পিছু। চৈত্রে দেখি আষাঢ়ে মেঘ ঝড়ের দাপট মহা, ফাল্গুন মাসের অকাল বৃষ্টি যাচ্ছেনা আর সহা। মাঘের শীতে বোঝা যায়না শীত নাকি গরম, পৌষে একটু শীতল বায়ু নয়তো সে আর চরম। অগ্রহায়ণ ম্যারম্যারে ভাব নবান্নের নাই আমেজ, কার্তিক মাসের রৌদ্রে দেখি জৈষ্ঠ মাসের তেজ। আশ্বিন…
-
বহুরুপী
গঙ্গা নদীর তীরে সুশীল বাবু নামে এক মুদি দোকানী ভোরবেলা দোকানে এসে কর্মচারীকে জিজ্ঞেস করছে-আব্দুল,চালে পাথর মিশাইছিস? আব্দুল -জ্বী হুজুর। দোকানী-চিনিতে বালু মিশাইছিস? আব্দুল-জ্বী হুজুর। দোকানী-মাখনে কলা মিশাইছিস? আব্দুল -জ্বী হুজুর। দোকানী-দুধে পানি মিশাইছিস? আব্দুল -মিশাইছি হুজুর। দোকানী-তাইলে তাড়াতাড়ি মসজিদে যা,তুই ফযরের নামাযটা পইড়া আয় ,আর আমি গঙ্গাস্নান কইরা আইতাছি! *** আমরা মানব সম্প্রদায় এমন…
-
ঠাঁয়
মানুষ চিনতে করলে ভুলমাশুল অনেক চড়া,রক্ত মাংসের বুকের পাজরখরায় থাকে ভরা।সময় যত যায় চিনতেততই গভীর দহন,নিভৃতে সব মনের ভিতরজীবন করে বহন।কেউবা হারায় নতুন নেশায়কেউবা হারায় লোভে,মনের সাথে যুদ্ধ করেকেউবা জ্বলে ক্ষোভে।রাতের আঁধার দিনের আলোয়মানুষ চেনা দায়,চেনার আশা বাদ দিয়ে তাইদাড়িয়ে থাকি ঠাঁয়।০৮.৩.২০২০
-
সোনার দেশে
ভোরের সূর্য উকি দিচ্ছে পুবের আকাশেমৃদু ছন্দে দুলছে এমন হিমেল বাতাসে।পাখির ডাকে জেগে উঠছে খোকা- খুকুর দলওমা- কে ডেকে বলছে আমায় বাইরে নিয়ে চলো।ঘরের কোণে চড়ুই পাখি করছে ছুটোছুটিতাই দেখে সব খোকাখুকু হেসেই কুটিকুটি।গাছের ডালে কাকের ঝাকটি ডাকছে কা কা রবেসব প্রাণীদের ঘুম ভাংগালে সকাল বুঝি হবে!সাদা সাদা বকেরা সব যাচ্ছে উড়ে উড়েনীল আকাশের প্রান্ত…
-
বাবা
কতদিন তোমায় দেখিনা বাবা কত না দেখা রবে,এই জনমে তোমায় দেখার সাধ না পুরণ হবে।মাসে মাসে বছর যাচ্ছে- যাচ্ছে দিন রাত,তোমার ডাকে জেগে আরতো দেখিনা প্রভাত।কত কথা কত স্মৃতি মনের কোণে জাগে,তোমায় ছাড়া ব্যস্ত জীবন আর না ভাল লাগে।তোমার বলা ছোট কথা-বড় অর্থ ছিল যার,তোমার মত কেউ বলেনা -শুনিনাতো আর!তোমার দেয়া হিতোপদেশ আজও বাজে কানে,কোন…
-
ঘটক
আজ সকালে বাজার করে ফেরার সময় অটো রিক্সাতে উঠে বাসায় আসছিলাম। অটো চালকের বয়স ২৫-৩০ বছরের মধ্যে হবে। উচ্চতায় আমার চেয়ে বেশি বৈ কম হবেনা। লম্বা চওড়া ফর্সা বেশ সুঠাম দেহের অধিকারী। অটোর পিছনের সীটে আমি একা বসেছি। এক মিষ্টির দোকানের সামনে থেকে চালক সামনের সীটে তার পাশেই পাকা চুল দাড়ির শুকনো মতো এক বয়ষ্ক…
-
ডাকি
সাধ ছিল বড়ই হব সুখী সুখ হলোনা আমার মুখী তাই চলে যাই দুরে, বিষাদ বর্ণে শব্দ লিখি সব হারিয়ে অল্প শিখি দুঃখের আবাদ বুকের জমিন জুড়ে। দিবানিশি সুখের পিছে ছুটে চলা হয়যে মিছে নিত্য ফিরি দুঃখের উৎস স্থানে, জানিনা সুখ কোথায় কিসে সুখের স্বাদটা মিটাই বিষে বুঝিনা এই ঘানি টানার মানে। সুখে ভরা সবার ভুবন…
-
শুন্যতা
এত হাসি এত গান এত কোলাহল মাঝে, মোর শুন্যতা- নীরবতা প্রতিধ্বনি হয়ে বাজে। কতনা চাওয়া কতনা আশা শুন্যে মেলে ডানা, বিধাতার নিয়মে সয়ে যাই সব নালিশ করতে মানা। হেসে হেসে লুকাই কান্নার সুর কথাতে ঢাকি ব্যাথা, এপার ওপার সাঁতরে নদী সুখ মেলেনা কোথা। যেধারে যাই সেধারেই লাগে ধূধূ মরুর হাওয়া, হইলোনা আর একজনমে সাধের কিছু…
-
কাপুড়ে বাবু
হাট ফেরতা পথে সেদিন এক পাগলে কয়,শুনে যা ঐ “কাপুড়ে বাবু” যদি সময় হয়!আমি বলি কওনা বাপু আমার সময় মেলা,বাড়ি গিয়ে খেলব শুধু ৩ গুটির এক খেলা।পাগল বলে দে’না তবে আমার সওয়াল জবাব,যে দেশেতে এত্ত গাড়ি সে দেশে কার অভাব?যেথায় মানুষ হাসতে হাসতে আরেক মানুষ মারে,শিক্ষা দীক্ষা কোথায় হেথা বলনা তুই আমারে?রাজার নীতির “ছুঁচোর কেত্তন”…