
মানুষ চিনতে করলে ভুল
মাশুল অনেক চড়া,
রক্ত মাংসের বুকের পাজর
খরায় থাকে ভরা।
সময় যত যায় চিনতে
ততই গভীর দহন,
নিভৃতে সব মনের ভিতর
জীবন করে বহন।
কেউবা হারায় নতুন নেশায়
কেউবা হারায় লোভে,
মনের সাথে যুদ্ধ করে
কেউবা জ্বলে ক্ষোভে।
রাতের আঁধার দিনের আলোয়
মানুষ চেনা দায়,
চেনার আশা বাদ দিয়ে তাই
দাড়িয়ে থাকি ঠাঁয়।
০৮.৩.২০২০