
ফাগুন এসেছে প্রকৃতির বুকে
আগুন লেগেছে যেন মনে,
তুমি কথা বল কোকিলা সুরে
কানে কানে আমারই সনে।
প্রকৃতির রংয়ে তুমি সেজেছো
নাকি প্রকৃতিই সেজেছে-তা,
সুরের লহরী ছুঁয়ে যায় মন
বাতাসে বাসন্তী বার্তা।
বৃক্ষ শাখায় উকি দিয়ে উঠে
নতুন পাতা ফুল কুঁড়ি,
তোমার রুপে প্রজাপতি দল
ফুলে ফুলে বেড়ায় উড়ি।
অপলক চোখে তাকিয়ে দেখি
শুভ্রতায় তুমি আছো ছেয়ে,
তোমায় দেখে গানের পাখি
প্রেম গীত উঠে গেয়ে।
আজকের যত কৃষ্ণচুড়া
ছড়ালাম তোমার গায়,
প্রতিটা দিনই বসন্ত বাহার
ঘিরে থাক তোমার আঙ্গিনায়।
১৩.০২.১৮