তোমার তুমি



স্বপ্ন তুমি- আশা তুমি ভালবাসার গান,
যা দিয়েছো দু’হাত ভরে ভরিয়েছে প্রাণ।
বেচে থাকা তোমায় ঘিরে ব্যস্ত তোমায় মন,
কল্পনাতে নিত্য গড়ি সুখের কুঞ্জবন।
আধো ঘুমে তোমায় ভেবে কাটে কত দুপুর,
কান পেতে রই বাজবে বুঝি তোমার পায়ের নুপুর।
সন্ধ্যা রাতে প্রদীপ জেলে ভাবি তোমার মুখ,
ভেবে ভেবেই মিটিয়ে নেব একজনমের সুখ।
ভোরের ঊষায় ছবি দেখি জাগলে বুঝি এই,
ধরতে গেলে হারিয়ে যাও দেখি তুমি নেই।
হাওয়ায় ভেসে মেঘের ডানায় অাসো প্রতিক্ষণে,
যখন তখন লুকিয়ে পড় সুদূরের কাশবনে।
তারিখ-২২.৫.১৭

Similar Posts

  • শুন্যতা

    এত হাসি এত গান এত কোলাহল মাঝে, মোর শুন্যতা- নীরবতা প্রতিধ্বনি হয়ে বাজে। কতনা চাওয়া কতনা আশা শুন্যে মেলে ডানা, বিধাতার নিয়মে সয়ে যাই সব নালিশ করতে মানা। হেসে হেসে লুকাই কান্নার সুর কথাতে ঢাকি ব্যাথা, এপার ওপার সাঁতরে নদী সুখ মেলেনা কোথা। যেধারে যাই সেধারেই লাগে ধূধূ মরুর হাওয়া, হইলোনা আর একজনমে সাধের কিছু…

  • ফাগুন

    ফাগুন এসেছে প্রকৃতির বুকে আগুন লেগেছে যেন মনে, তুমি কথা বল কোকিলা সুরে কানে কানে আমারই সনে। প্রকৃতির রংয়ে তুমি সেজেছো নাকি প্রকৃতিই সেজেছে-তা, সুরের লহরী ছুঁয়ে যায় মন বাতাসে বাসন্তী বার্তা। বৃক্ষ শাখায় উকি দিয়ে উঠে নতুন পাতা ফুল কুঁড়ি, তোমার রুপে প্রজাপতি দল ফুলে ফুলে বেড়ায় উড়ি। অপলক চোখে তাকিয়ে দেখি শুভ্রতায় তুমি…

  • মিল খুঁজে না পাই

    বৈশাখ আসছে নাকি গেছে বুঝিনাতো কিছু, সারা বছর ঝড় বৃষ্টি ছাড়ছেনাতো পিছু। চৈত্রে দেখি আষাঢ়ে মেঘ ঝড়ের দাপট মহা, ফাল্গুন মাসের অকাল বৃষ্টি যাচ্ছেনা আর সহা। মাঘের শীতে বোঝা যায়না শীত নাকি গরম, পৌষে একটু শীতল বায়ু নয়তো সে আর চরম। অগ্রহায়ণ ম্যারম্যারে ভাব নবান্নের নাই আমেজ, কার্তিক মাসের রৌদ্রে দেখি জৈষ্ঠ মাসের তেজ। আশ্বিন…

  • শিকড়

    শিকড় শুকিয়ে শাখা প্রশাখায় ক্ষণিকের ঝলকানি, প্রজন্মের পর প্রজন্ম টানবে এ শিকড়হীনতার ঘানি। শিরায় শিরায় ছড়াচ্ছে বিষ বাইরে সাজানো সব, চাতুর্যময় মিথ্যার ডামাডোল চারিদিকে কলরব। হারানোর তালিকা লুকিয়ে রেখে প্রাপ্তির তালিকা দেখি, মনের মাধুরী মিশিয়ে “জ্ঞানোপদেশ” ভার্চুয়াল জগতে লেখি। অন্ত:সারশুণ্য জ্ঞান-গরিমায় জনে জনে মহাজন, বাইরে বাজে আনন্দ হিল্লোল ভিতরে ক্ষয়ের গুঞ্জন। বর্ণিল শোভা ধ্বসে যাবে…

  • রাখাল বাঁশির সুরে

    হাজার বছরের এই চেনা পথ ধরে, ধুলোমলিন পায়ে আমি নিত্য ফিরব ঘরে। সারাদিনের ক্লান্তি নিয়ে ফিরব বাড়ির পানে, দাওয়ায় বসে থাকবে “সে”জন অজানা এক টানে। গোধূলি বেলায় ফিরব আমি নিয়ে গরুর পাল, দূর থেকে ডাকবে আমায় ছোট্ট ছনের চাল। থাকবেনা মোর বিশাল আশা- নিরাশারই দোল, ছোট্ট ঘরটি জুড়ে রবে আনন্দের হিল্লোল। হাটবারে যাব আমি দূরের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *