শিকড়

শিকড় শুকিয়ে শাখা প্রশাখায়

ক্ষণিকের ঝলকানি,

প্রজন্মের পর প্রজন্ম টানবে

এ শিকড়হীনতার ঘানি।

শিরায় শিরায় ছড়াচ্ছে বিষ

বাইরে সাজানো সব,

চাতুর্যময় মিথ্যার ডামাডোল

চারিদিকে কলরব।

হারানোর তালিকা লুকিয়ে রেখে

প্রাপ্তির তালিকা দেখি,

মনের মাধুরী মিশিয়ে “জ্ঞানোপদেশ”

ভার্চুয়াল জগতে লেখি।

অন্ত:সারশুণ্য জ্ঞান-গরিমায়

জনে জনে মহাজন,

বাইরে বাজে আনন্দ হিল্লোল

ভিতরে ক্ষয়ের গুঞ্জন।

বর্ণিল শোভা ধ্বসে যাবে ঠিক

শিকড়হীনতার দায়,

চোরাবালিতে সাজানো মঞ্জিল

প্রকৃতিতে না শোভা পায়।

১৫.0১.২০২১

Similar Posts

  • মিল খুঁজে না পাই

    বৈশাখ আসছে নাকি গেছে বুঝিনাতো কিছু, সারা বছর ঝড় বৃষ্টি ছাড়ছেনাতো পিছু। চৈত্রে দেখি আষাঢ়ে মেঘ ঝড়ের দাপট মহা, ফাল্গুন মাসের অকাল বৃষ্টি যাচ্ছেনা আর সহা। মাঘের শীতে বোঝা যায়না শীত নাকি গরম, পৌষে একটু শীতল বায়ু নয়তো সে আর চরম। অগ্রহায়ণ ম্যারম্যারে ভাব নবান্নের নাই আমেজ, কার্তিক মাসের রৌদ্রে দেখি জৈষ্ঠ মাসের তেজ। আশ্বিন…

  • রাখাল বাঁশির সুরে

    হাজার বছরের এই চেনা পথ ধরে, ধুলোমলিন পায়ে আমি নিত্য ফিরব ঘরে। সারাদিনের ক্লান্তি নিয়ে ফিরব বাড়ির পানে, দাওয়ায় বসে থাকবে “সে”জন অজানা এক টানে। গোধূলি বেলায় ফিরব আমি নিয়ে গরুর পাল, দূর থেকে ডাকবে আমায় ছোট্ট ছনের চাল। থাকবেনা মোর বিশাল আশা- নিরাশারই দোল, ছোট্ট ঘরটি জুড়ে রবে আনন্দের হিল্লোল। হাটবারে যাব আমি দূরের…

  • কাপুড়ে বাবু

    হাট ফেরতা পথে সেদিন এক পাগলে কয়,শুনে যা ঐ “কাপুড়ে বাবু” যদি সময় হয়!আমি বলি কওনা বাপু আমার সময় মেলা,বাড়ি গিয়ে খেলব শুধু ৩ গুটির এক খেলা।পাগল বলে দে’না তবে আমার সওয়াল জবাব,যে দেশেতে এত্ত গাড়ি সে দেশে কার অভাব?যেথায় মানুষ হাসতে হাসতে আরেক মানুষ মারে,শিক্ষা দীক্ষা কোথায় হেথা বলনা তুই আমারে?রাজার নীতির “ছুঁচোর কেত্তন”…

  • পাশে

    স্বর্গসুখে এখন তোমার কাটছে প্রতিদিনতোমার সময় কেড়ে নিয়ে বাড়াবোনা ঋণ।বহুধারায় সুখের ঝর্ণা ঝরছে তোমারপরে,হাতড়ে বেড়াই তোমায় শুধুই শুণ্য হৃদয়ঘরে।তোমার সুখের নহর যেথা বহে বহুধারায়,তাঁরাই বলে তুমি গেছো মোর দিগন্ত ছাড়ায়।হাসলে হাসি কান্না যেন অাড়াল করার আশে,চোখের সামনের সব বলে দেয় তুমি নাই আর পাশে।১০.০২.২০২০

  • বাবা

    কতদিন তোমায় দেখিনা বাবা কত না দেখা রবে,এই জনমে তোমায় দেখার সাধ না পুরণ হবে।মাসে মাসে বছর যাচ্ছে- যাচ্ছে দিন রাত,তোমার ডাকে জেগে আরতো দেখিনা প্রভাত।কত কথা কত স্মৃতি মনের কোণে জাগে,তোমায় ছাড়া ব্যস্ত জীবন আর না ভাল লাগে।তোমার বলা ছোট কথা-বড় অর্থ ছিল যার,তোমার মত কেউ বলেনা -শুনিনাতো আর!তোমার দেয়া হিতোপদেশ আজও বাজে কানে,কোন…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *