শিকড়

শিকড় শুকিয়ে শাখা প্রশাখায়

ক্ষণিকের ঝলকানি,

প্রজন্মের পর প্রজন্ম টানবে

এ শিকড়হীনতার ঘানি।

শিরায় শিরায় ছড়াচ্ছে বিষ

বাইরে সাজানো সব,

চাতুর্যময় মিথ্যার ডামাডোল

চারিদিকে কলরব।

হারানোর তালিকা লুকিয়ে রেখে

প্রাপ্তির তালিকা দেখি,

মনের মাধুরী মিশিয়ে “জ্ঞানোপদেশ”

ভার্চুয়াল জগতে লেখি।

অন্ত:সারশুণ্য জ্ঞান-গরিমায়

জনে জনে মহাজন,

বাইরে বাজে আনন্দ হিল্লোল

ভিতরে ক্ষয়ের গুঞ্জন।

বর্ণিল শোভা ধ্বসে যাবে ঠিক

শিকড়হীনতার দায়,

চোরাবালিতে সাজানো মঞ্জিল

প্রকৃতিতে না শোভা পায়।

১৫.0১.২০২১

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top