
এত হাসি এত গান
এত কোলাহল মাঝে,
মোর শুন্যতা- নীরবতা
প্রতিধ্বনি হয়ে বাজে।
কতনা চাওয়া কতনা
আশা শুন্যে মেলে ডানা,
বিধাতার নিয়মে সয়ে যাই সব
নালিশ করতে মানা।
হেসে হেসে লুকাই কান্নার সুর
কথাতে ঢাকি ব্যাথা,
এপার ওপার সাঁতরে নদী
সুখ মেলেনা কোথা।
যেধারে যাই সেধারেই লাগে
ধূধূ মরুর হাওয়া,
হইলোনা আর একজনমে
সাধের কিছু পাওয়া।
দুই মেরুতে চাওয়া- পাওয়া
মধ্যিখানে আমি,
পাওয়ার আগেই হারিয়ে গেলাম
যা কিছু মোর দামী।
হবেনা আর জীবনতরী
নতুন ভোরের মত,
পিছলে চলি খোড়া পায়ে
মিছেই অবিরত।
১৬.০২.১৭