
কতদিন তোমায় দেখিনা বাবা কত না দেখা রবে,
এই জনমে তোমায় দেখার সাধ না পুরণ হবে।
মাসে মাসে বছর যাচ্ছে- যাচ্ছে দিন রাত,
তোমার ডাকে জেগে আরতো দেখিনা প্রভাত।
কত কথা কত স্মৃতি মনের কোণে জাগে,
তোমায় ছাড়া ব্যস্ত জীবন আর না ভাল লাগে।
তোমার বলা ছোট কথা-বড় অর্থ ছিল যার,
তোমার মত কেউ বলেনা -শুনিনাতো আর!
তোমার দেয়া হিতোপদেশ আজও বাজে কানে,
কোন কথাই তোমার মত দোলা দেয়না প্রাণে।
তোমার কোলে তোমার কাঁধে উঠেছি সেই কবে,
সে সুখ আমার মিলেনাতো আর কোথাও এই ভবে।
তোমার স্পর্শের জড়বস্তুু আজও টিকে আছে,
তুমি হারালে বড় অকালে স্মৃতি শুধু রইল কাছে।
বারোটি বছর হয়ে গেল হারিয়ে গেছো তুমি,
বাইরে আমি সবুজ শ্যামল ভিতরে মরুভুমি।
অনেক ভালো থেকো বাবা যেখানেই তুমি থাকো,
রাতের আকাশে তারার আলোয় আমাকে তুমি ডেকো।
১৮.১২.১৭