পাশে

স্বর্গসুখে এখন তোমার কাটছে প্রতিদিন
তোমার সময় কেড়ে নিয়ে বাড়াবোনা ঋণ।
বহুধারায় সুখের ঝর্ণা ঝরছে তোমারপরে,
হাতড়ে বেড়াই তোমায় শুধুই শুণ্য হৃদয়ঘরে।
তোমার সুখের নহর যেথা বহে বহুধারায়,
তাঁরাই বলে তুমি গেছো মোর দিগন্ত ছাড়ায়।
হাসলে হাসি কান্না যেন অাড়াল করার আশে,
চোখের সামনের সব বলে দেয় তুমি নাই আর পাশে।
১০.০২.২০২০

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top