ঠগবাজ

পাট গেছে ধানও যায় সোনা ফলা দেশে,

সবকিছু মেনে নাও দাঁতকেলে হেসে।

গোঁফে কাঁঠাল গাছে তেল ধরে দেদারছে,

তেল মেখে এই দেশে কে কবে হারছে!

শান্তির বাণী ঝুলে নিরাপদ রাস্তায়,

দিনটাই শুরু হয় শুনে লাশ বস্তায়!

ছেলেবুড়ো হয়ে গেছে যেন “একটু দুষ্ট”,

নাবালিকার মাংসেও হয় পরিপুষ্ট।

বড় স্যার খুঁজেফিরে মোটা টাকার বড় চাক,

বেকারেরা চেয়ে দেখে সবকিছু নির্বাক।

ব্যবসায়ীর ব্যবসা ফুঁলে ফেঁপে কলাগাছ,

আম জনতা দেখে শুধু নানা রকম সার্কাস।

কেউ বলে কানাডা কেউ বলে জার্মানি,

আমরাই হয়ে গেছি তারা গেছে হারমানি।

ঢাকা নাকি খুলে গিয়ে লসএ্যাঞ্জেল হয়েছে,

একথাও ইতিহাসের পাতায় লেখা রয়েছে।

অভিনয় দেখে দেখে মন ভরে ঘেন্নায়,

চিকিৎসা দেশে নাই -আছে মাদ্রাজ চেন্নায়।

কালোটাকা সাদাটাকা কোনকিছু দেখিনা,

ধারা মানা ছাড়া আর কোনকিছু লেখিনা।

উচুগলায় নিচুগলায় বলে বেড়াই বহুকাজ

দিনে দিনে হয়ে গেছি আজ সব ঠগবাজ।

১৭.৫.১৯

Similar Posts

  • তোমার তুমি

    স্বপ্ন তুমি- আশা তুমি ভালবাসার গান,যা দিয়েছো দু’হাত ভরে ভরিয়েছে প্রাণ।বেচে থাকা তোমায় ঘিরে ব্যস্ত তোমায় মন,কল্পনাতে নিত্য গড়ি সুখের কুঞ্জবন।আধো ঘুমে তোমায় ভেবে কাটে কত দুপুর,কান পেতে রই বাজবে বুঝি তোমার পায়ের নুপুর।সন্ধ্যা রাতে প্রদীপ জেলে ভাবি তোমার মুখ,ভেবে ভেবেই মিটিয়ে নেব একজনমের সুখ।ভোরের ঊষায় ছবি দেখি জাগলে বুঝি এই,ধরতে গেলে হারিয়ে যাও দেখি…

  • রাখাল বাঁশির সুরে

    হাজার বছরের এই চেনা পথ ধরে, ধুলোমলিন পায়ে আমি নিত্য ফিরব ঘরে। সারাদিনের ক্লান্তি নিয়ে ফিরব বাড়ির পানে, দাওয়ায় বসে থাকবে “সে”জন অজানা এক টানে। গোধূলি বেলায় ফিরব আমি নিয়ে গরুর পাল, দূর থেকে ডাকবে আমায় ছোট্ট ছনের চাল। থাকবেনা মোর বিশাল আশা- নিরাশারই দোল, ছোট্ট ঘরটি জুড়ে রবে আনন্দের হিল্লোল। হাটবারে যাব আমি দূরের…

  • আমিও…

    ———— চল্লিশ বছরের পুরাণো রক্ত মাংসের এই শরীরে এখন আর ধৈর্য ধারণের খুব বেশি যায়গা হয়না- চোখের চাহনিতে বরফের শীতলতা দিয়ে ঢেকে রাখতে হয় ভিতরের ফুজিয়ামা- নিজের নখ উপড়ে হলেও ছিঁড়ে ফেলতে ইচ্ছে করে পুরু হয়ে জমে থাকা নিয়তির বেড়াজাল- বেহুশ রোবটের অনুভূতি নিয়ে বয়ে যাওয়া জীবন প্রবাহের মাঝে হঠাৎ দলা পাকিয়ে উঠে দু’টি শব্দ-…

  • যদি তুমি…

    তুমি যদি কাঁদো বুঝি আধো আধো ব্যাথা লাগে বড় মনে, মনে রেখ আছি তোমারই কাছাকাছি জীবনের সন্ধিক্ষণে। তোমারই ভাল লাগায় সুখী ভাব জাগায় পুলকিত হই নিজে, ভুল বুঝে শেষে শুদ্ধতায় মিশে দুচোখের কোণ ভিজে। কঠিন এই ভবে কত কিযে হবে মেনে নাও মাথা নুয়ে, এ ধরার জরা ঝড় ঝঞ্ঝা খরা বৃষ্টিতে যাক ধুয়ে। যদি সুখে…

  • সোনার দেশে

    ভোরের সূর্য উকি দিচ্ছে পুবের আকাশেমৃদু ছন্দে দুলছে এমন হিমেল বাতাসে।পাখির ডাকে জেগে উঠছে খোকা- খুকুর দলওমা- কে ডেকে বলছে আমায় বাইরে নিয়ে চলো।ঘরের কোণে চড়ুই পাখি করছে ছুটোছুটিতাই দেখে সব খোকাখুকু হেসেই কুটিকুটি।গাছের ডালে কাকের ঝাকটি ডাকছে কা কা রবেসব প্রাণীদের ঘুম ভাংগালে সকাল বুঝি হবে!সাদা সাদা বকেরা সব যাচ্ছে উড়ে উড়েনীল আকাশের প্রান্ত…

  • ডাকি

    সাধ ছিল বড়ই হব সুখী সুখ হলোনা আমার মুখী তাই চলে যাই দুরে, বিষাদ বর্ণে শব্দ লিখি সব হারিয়ে অল্প শিখি দুঃখের আবাদ বুকের জমিন জুড়ে। দিবানিশি সুখের পিছে ছুটে চলা হয়যে মিছে নিত্য ফিরি দুঃখের উৎস স্থানে, জানিনা সুখ কোথায় কিসে সুখের স্বাদটা মিটাই বিষে বুঝিনা এই ঘানি টানার মানে। সুখে ভরা সবার ভুবন…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *