রাখাল বাঁশির সুরে

হাজার বছরের এই চেনা পথ ধরে,

ধুলোমলিন পায়ে আমি নিত্য ফিরব ঘরে।

সারাদিনের ক্লান্তি নিয়ে ফিরব বাড়ির পানে,

দাওয়ায় বসে থাকবে “সে”জন অজানা এক টানে।

গোধূলি বেলায় ফিরব আমি নিয়ে গরুর পাল,

দূর থেকে ডাকবে আমায় ছোট্ট ছনের চাল।

থাকবেনা মোর বিশাল আশা- নিরাশারই দোল,

ছোট্ট ঘরটি জুড়ে রবে আনন্দের হিল্লোল।

হাটবারে যাব আমি দূরের গঞ্জের হাটে,

নৌকা নিয়ে আসব ফিরে নিজের বাড়ির ঘাটে।

কুপির আলোয় দেখব আমি লজ্জা রাঙ্গা মুখ,

ধনদৌলত নয় ছোট্ট ঘরে খুজব সকল সুখ।

সবুজ শ্যামল মাঠের মত বুকের জমিন জুড়ে,

এ সুখের ডাক বাজে শুধু রাখাল বাঁশির সুরে।

১৮.৫.২০২০

Similar Posts

  • বাবা

    কতদিন তোমায় দেখিনা বাবা কত না দেখা রবে,এই জনমে তোমায় দেখার সাধ না পুরণ হবে।মাসে মাসে বছর যাচ্ছে- যাচ্ছে দিন রাত,তোমার ডাকে জেগে আরতো দেখিনা প্রভাত।কত কথা কত স্মৃতি মনের কোণে জাগে,তোমায় ছাড়া ব্যস্ত জীবন আর না ভাল লাগে।তোমার বলা ছোট কথা-বড় অর্থ ছিল যার,তোমার মত কেউ বলেনা -শুনিনাতো আর!তোমার দেয়া হিতোপদেশ আজও বাজে কানে,কোন…

  • আমিও…

    ———— চল্লিশ বছরের পুরাণো রক্ত মাংসের এই শরীরে এখন আর ধৈর্য ধারণের খুব বেশি যায়গা হয়না- চোখের চাহনিতে বরফের শীতলতা দিয়ে ঢেকে রাখতে হয় ভিতরের ফুজিয়ামা- নিজের নখ উপড়ে হলেও ছিঁড়ে ফেলতে ইচ্ছে করে পুরু হয়ে জমে থাকা নিয়তির বেড়াজাল- বেহুশ রোবটের অনুভূতি নিয়ে বয়ে যাওয়া জীবন প্রবাহের মাঝে হঠাৎ দলা পাকিয়ে উঠে দু’টি শব্দ-…

  • কাপুড়ে বাবু

    হাট ফেরতা পথে সেদিন এক পাগলে কয়,শুনে যা ঐ “কাপুড়ে বাবু” যদি সময় হয়!আমি বলি কওনা বাপু আমার সময় মেলা,বাড়ি গিয়ে খেলব শুধু ৩ গুটির এক খেলা।পাগল বলে দে’না তবে আমার সওয়াল জবাব,যে দেশেতে এত্ত গাড়ি সে দেশে কার অভাব?যেথায় মানুষ হাসতে হাসতে আরেক মানুষ মারে,শিক্ষা দীক্ষা কোথায় হেথা বলনা তুই আমারে?রাজার নীতির “ছুঁচোর কেত্তন”…

  • ঠগবাজ

    পাট গেছে ধানও যায় সোনা ফলা দেশে, সবকিছু মেনে নাও দাঁতকেলে হেসে। গোঁফে কাঁঠাল গাছে তেল ধরে দেদারছে, তেল মেখে এই দেশে কে কবে হারছে! শান্তির বাণী ঝুলে নিরাপদ রাস্তায়, দিনটাই শুরু হয় শুনে লাশ বস্তায়! ছেলেবুড়ো হয়ে গেছে যেন “একটু দুষ্ট”, নাবালিকার মাংসেও হয় পরিপুষ্ট। বড় স্যার খুঁজেফিরে মোটা টাকার বড় চাক, বেকারেরা চেয়ে…

  • ভুলের পরে ভুল

    হায়রে অবুঝ মানব হৃদয় , ভুল কিছুতেই ঘুচেনাযাকেই বুকে ঠাঁই দিয়াছি,অতীতের স্মৃতি মুছেনা।সময়ের স্রোতে জীবন ভাসে,ফিরেনা প্রিয় মুখপ্রকৃতির টানে মায়ার বাঁধনে, সবাইযে বিমুখ।যেজনার বাস মনের গহীনে, ভুলেও ভাবেনা সেপরের বাহুতে নিজেকে দুলায়,আমি থাকি পরবাসে।বুকের জমিন মরু হইল,জুটলনা সেই মালিনিয়তির হাওয়া উড়াইছে ধুলা,নিয়ত খামখেয়ালি।আশার চেয়ে ভরসা ছিল,যার ছবিটা ঘিরেঅবলীলায় সে চলে গিয়াছে,সকল বাঁধন ছিড়ে।তবু তার লাগি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *