
হাজার বছরের এই চেনা পথ ধরে,
ধুলোমলিন পায়ে আমি নিত্য ফিরব ঘরে।
সারাদিনের ক্লান্তি নিয়ে ফিরব বাড়ির পানে,
দাওয়ায় বসে থাকবে “সে”জন অজানা এক টানে।
গোধূলি বেলায় ফিরব আমি নিয়ে গরুর পাল,
দূর থেকে ডাকবে আমায় ছোট্ট ছনের চাল।
থাকবেনা মোর বিশাল আশা- নিরাশারই দোল,
ছোট্ট ঘরটি জুড়ে রবে আনন্দের হিল্লোল।
হাটবারে যাব আমি দূরের গঞ্জের হাটে,
নৌকা নিয়ে আসব ফিরে নিজের বাড়ির ঘাটে।
কুপির আলোয় দেখব আমি লজ্জা রাঙ্গা মুখ,
ধনদৌলত নয় ছোট্ট ঘরে খুজব সকল সুখ।
সবুজ শ্যামল মাঠের মত বুকের জমিন জুড়ে,
এ সুখের ডাক বাজে শুধু রাখাল বাঁশির সুরে।
১৮.৫.২০২০