
———— চল্লিশ বছরের পুরাণো রক্ত মাংসের এই শরীরে
এখন আর ধৈর্য ধারণের খুব বেশি যায়গা হয়না-
চোখের চাহনিতে বরফের শীতলতা দিয়ে
ঢেকে রাখতে হয় ভিতরের ফুজিয়ামা-
নিজের নখ উপড়ে হলেও
ছিঁড়ে ফেলতে ইচ্ছে করে পুরু হয়ে জমে থাকা নিয়তির বেড়াজাল-
বেহুশ রোবটের অনুভূতি নিয়ে
বয়ে যাওয়া জীবন প্রবাহের মাঝে হঠাৎ দলা পাকিয়ে উঠে দু’টি শব্দ-
“আমিও মানুষ”!
হুশে ফিরে দেখি ভুল করে মনে পড়ে গেছে আমার “মানুষ”- হওয়ার কথা-
ডুবে যাই আবার বেহুশ রোবটের ভোঁতা অনুভূতির সাগরে-
শুধু হালকা মেঘের মতো ধোঁয়ার কুন্ডলী হয়ে ভাসে ঐ দুটি শব্দ-
আমিও…
০৩.৭.২৫