পাশে

স্বর্গসুখে এখন তোমার কাটছে প্রতিদিন
তোমার সময় কেড়ে নিয়ে বাড়াবোনা ঋণ।
বহুধারায় সুখের ঝর্ণা ঝরছে তোমারপরে,
হাতড়ে বেড়াই তোমায় শুধুই শুণ্য হৃদয়ঘরে।
তোমার সুখের নহর যেথা বহে বহুধারায়,
তাঁরাই বলে তুমি গেছো মোর দিগন্ত ছাড়ায়।
হাসলে হাসি কান্না যেন অাড়াল করার আশে,
চোখের সামনের সব বলে দেয় তুমি নাই আর পাশে।
১০.০২.২০২০

Similar Posts

  • যদি তুমি…

    তুমি যদি কাঁদো বুঝি আধো আধো ব্যাথা লাগে বড় মনে, মনে রেখ আছি তোমারই কাছাকাছি জীবনের সন্ধিক্ষণে। তোমারই ভাল লাগায় সুখী ভাব জাগায় পুলকিত হই নিজে, ভুল বুঝে শেষে শুদ্ধতায় মিশে দুচোখের কোণ ভিজে। কঠিন এই ভবে কত কিযে হবে মেনে নাও মাথা নুয়ে, এ ধরার জরা ঝড় ঝঞ্ঝা খরা বৃষ্টিতে যাক ধুয়ে। যদি সুখে…

  • শিকড়

    শিকড় শুকিয়ে শাখা প্রশাখায় ক্ষণিকের ঝলকানি, প্রজন্মের পর প্রজন্ম টানবে এ শিকড়হীনতার ঘানি। শিরায় শিরায় ছড়াচ্ছে বিষ বাইরে সাজানো সব, চাতুর্যময় মিথ্যার ডামাডোল চারিদিকে কলরব। হারানোর তালিকা লুকিয়ে রেখে প্রাপ্তির তালিকা দেখি, মনের মাধুরী মিশিয়ে “জ্ঞানোপদেশ” ভার্চুয়াল জগতে লেখি। অন্ত:সারশুণ্য জ্ঞান-গরিমায় জনে জনে মহাজন, বাইরে বাজে আনন্দ হিল্লোল ভিতরে ক্ষয়ের গুঞ্জন। বর্ণিল শোভা ধ্বসে যাবে…

  • রাখাল বাঁশির সুরে

    হাজার বছরের এই চেনা পথ ধরে, ধুলোমলিন পায়ে আমি নিত্য ফিরব ঘরে। সারাদিনের ক্লান্তি নিয়ে ফিরব বাড়ির পানে, দাওয়ায় বসে থাকবে “সে”জন অজানা এক টানে। গোধূলি বেলায় ফিরব আমি নিয়ে গরুর পাল, দূর থেকে ডাকবে আমায় ছোট্ট ছনের চাল। থাকবেনা মোর বিশাল আশা- নিরাশারই দোল, ছোট্ট ঘরটি জুড়ে রবে আনন্দের হিল্লোল। হাটবারে যাব আমি দূরের…

  • ঠগবাজ

    পাট গেছে ধানও যায় সোনা ফলা দেশে, সবকিছু মেনে নাও দাঁতকেলে হেসে। গোঁফে কাঁঠাল গাছে তেল ধরে দেদারছে, তেল মেখে এই দেশে কে কবে হারছে! শান্তির বাণী ঝুলে নিরাপদ রাস্তায়, দিনটাই শুরু হয় শুনে লাশ বস্তায়! ছেলেবুড়ো হয়ে গেছে যেন “একটু দুষ্ট”, নাবালিকার মাংসেও হয় পরিপুষ্ট। বড় স্যার খুঁজেফিরে মোটা টাকার বড় চাক, বেকারেরা চেয়ে…

  • ফাগুন

    ফাগুন এসেছে প্রকৃতির বুকে আগুন লেগেছে যেন মনে, তুমি কথা বল কোকিলা সুরে কানে কানে আমারই সনে। প্রকৃতির রংয়ে তুমি সেজেছো নাকি প্রকৃতিই সেজেছে-তা, সুরের লহরী ছুঁয়ে যায় মন বাতাসে বাসন্তী বার্তা। বৃক্ষ শাখায় উকি দিয়ে উঠে নতুন পাতা ফুল কুঁড়ি, তোমার রুপে প্রজাপতি দল ফুলে ফুলে বেড়ায় উড়ি। অপলক চোখে তাকিয়ে দেখি শুভ্রতায় তুমি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *