রাখাল বাঁশির সুরে

হাজার বছরের এই চেনা পথ ধরে,

ধুলোমলিন পায়ে আমি নিত্য ফিরব ঘরে।

সারাদিনের ক্লান্তি নিয়ে ফিরব বাড়ির পানে,

দাওয়ায় বসে থাকবে “সে”জন অজানা এক টানে।

গোধূলি বেলায় ফিরব আমি নিয়ে গরুর পাল,

দূর থেকে ডাকবে আমায় ছোট্ট ছনের চাল।

থাকবেনা মোর বিশাল আশা- নিরাশারই দোল,

ছোট্ট ঘরটি জুড়ে রবে আনন্দের হিল্লোল।

হাটবারে যাব আমি দূরের গঞ্জের হাটে,

নৌকা নিয়ে আসব ফিরে নিজের বাড়ির ঘাটে।

কুপির আলোয় দেখব আমি লজ্জা রাঙ্গা মুখ,

ধনদৌলত নয় ছোট্ট ঘরে খুজব সকল সুখ।

সবুজ শ্যামল মাঠের মত বুকের জমিন জুড়ে,

এ সুখের ডাক বাজে শুধু রাখাল বাঁশির সুরে।

১৮.৫.২০২০

Similar Posts

  • ভুলের পরে ভুল

    হায়রে অবুঝ মানব হৃদয় , ভুল কিছুতেই ঘুচেনাযাকেই বুকে ঠাঁই দিয়াছি,অতীতের স্মৃতি মুছেনা।সময়ের স্রোতে জীবন ভাসে,ফিরেনা প্রিয় মুখপ্রকৃতির টানে মায়ার বাঁধনে, সবাইযে বিমুখ।যেজনার বাস মনের গহীনে, ভুলেও ভাবেনা সেপরের বাহুতে নিজেকে দুলায়,আমি থাকি পরবাসে।বুকের জমিন মরু হইল,জুটলনা সেই মালিনিয়তির হাওয়া উড়াইছে ধুলা,নিয়ত খামখেয়ালি।আশার চেয়ে ভরসা ছিল,যার ছবিটা ঘিরেঅবলীলায় সে চলে গিয়াছে,সকল বাঁধন ছিড়ে।তবু তার লাগি…

  • ডাকি

    সাধ ছিল বড়ই হব সুখী সুখ হলোনা আমার মুখী তাই চলে যাই দুরে, বিষাদ বর্ণে শব্দ লিখি সব হারিয়ে অল্প শিখি দুঃখের আবাদ বুকের জমিন জুড়ে। দিবানিশি সুখের পিছে ছুটে চলা হয়যে মিছে নিত্য ফিরি দুঃখের উৎস স্থানে, জানিনা সুখ কোথায় কিসে সুখের স্বাদটা মিটাই বিষে বুঝিনা এই ঘানি টানার মানে। সুখে ভরা সবার ভুবন…

  • ঠগবাজ

    পাট গেছে ধানও যায় সোনা ফলা দেশে, সবকিছু মেনে নাও দাঁতকেলে হেসে। গোঁফে কাঁঠাল গাছে তেল ধরে দেদারছে, তেল মেখে এই দেশে কে কবে হারছে! শান্তির বাণী ঝুলে নিরাপদ রাস্তায়, দিনটাই শুরু হয় শুনে লাশ বস্তায়! ছেলেবুড়ো হয়ে গেছে যেন “একটু দুষ্ট”, নাবালিকার মাংসেও হয় পরিপুষ্ট। বড় স্যার খুঁজেফিরে মোটা টাকার বড় চাক, বেকারেরা চেয়ে…

  • সোনার দেশে

    ভোরের সূর্য উকি দিচ্ছে পুবের আকাশেমৃদু ছন্দে দুলছে এমন হিমেল বাতাসে।পাখির ডাকে জেগে উঠছে খোকা- খুকুর দলওমা- কে ডেকে বলছে আমায় বাইরে নিয়ে চলো।ঘরের কোণে চড়ুই পাখি করছে ছুটোছুটিতাই দেখে সব খোকাখুকু হেসেই কুটিকুটি।গাছের ডালে কাকের ঝাকটি ডাকছে কা কা রবেসব প্রাণীদের ঘুম ভাংগালে সকাল বুঝি হবে!সাদা সাদা বকেরা সব যাচ্ছে উড়ে উড়েনীল আকাশের প্রান্ত…

  • শিকড়

    শিকড় শুকিয়ে শাখা প্রশাখায় ক্ষণিকের ঝলকানি, প্রজন্মের পর প্রজন্ম টানবে এ শিকড়হীনতার ঘানি। শিরায় শিরায় ছড়াচ্ছে বিষ বাইরে সাজানো সব, চাতুর্যময় মিথ্যার ডামাডোল চারিদিকে কলরব। হারানোর তালিকা লুকিয়ে রেখে প্রাপ্তির তালিকা দেখি, মনের মাধুরী মিশিয়ে “জ্ঞানোপদেশ” ভার্চুয়াল জগতে লেখি। অন্ত:সারশুণ্য জ্ঞান-গরিমায় জনে জনে মহাজন, বাইরে বাজে আনন্দ হিল্লোল ভিতরে ক্ষয়ের গুঞ্জন। বর্ণিল শোভা ধ্বসে যাবে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *